শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষেরখাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যুলক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১

১০

॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার (১১ বিজিবি) ব্যাটালিয়নের অধিনস্থ ফুলতলী বিওপি সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা সহ এক ব্যক্তিকে আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ রামু থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

সোমবার (৪ আগষ্ট) দুপুর আনুমানিক ২ টার দিকে ফুলতলী বিওপির দায়িত্বরত সীমান্ত পিলার ৪৭ থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব হাজির পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় তার কাছ থেকে ৯০ (নব্বই) পিস বার্মিজ ইয়াবা, এক লিটার বাংলা মদ, ১৬ টি গোল আকৃতি, ১১ টি লম্বা পটকা, ইয়াবা সেবনের কাজে ব্যাবহৃত ২টি রোল ফয়েল পেপার ও ইয়াবা সেবনের বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার করা হয়।

বিজিবি সুত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব হাজির পাড়ার একটি মুদির দোকানে অভিযান চালিয়ে একই এলাকার আমির হোছনের ছেলে মোঃ হোছন (৫৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

এবিষয়ে, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির পিএসসি বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধঅস্ত্র উদ্ধার, ও মাদক পাচাররোধে বিজিবি’র অভিযান অব্যহত রয়েছে।