শিরোনাম
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটকরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন

খাগড়াছড়িতে বৌদ্ধ বিহারসমূহে আর্থিক অনুদানের চেক বিতরণ

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলার বৌদ্ধ বিহারসমূহে বিতরণ শুরু হয়েছে শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদান। এর অংশ হিসেবে গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলার বৌদ্ধ বিহারগুলোতে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ডিসেম্বর) বিকেলে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিএইচটি বৌদ্ধ সংঘ কাউন্সিলের অর্থ সচিব নন্দপাল মহাথের, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, সাথোয়াইপ্রু চৌধুরী এবং সাবেক ইউপি চেয়ারম্যান অংগ্য মারমা। জেলা সুপারভাইজার দারুন বিকাশ ত্রিপুরা অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলার বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, দায়ক-দায়িকা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সূত্রে জানা যায়, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে জেলার ৯টি উপজেলার মোট ৪৯১টি বৌদ্ধ বিহারের প্রতিটিকে ১১ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। ইতোমধ্যে পানছড়ি ও খাগড়াছড়ি সদর উপজেলার বিহারগুলোতে অনুদান বিতরণ করা হয়েছে। অন্য উপজেলাগুলোতেও পর্যাক্রমে অনুদান প্রদান করা হবে। আলোচনা সভা শেষে গুইমারা ও মাটিরাঙ্গার মোট ৭৪টি বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন অতিথিরা।