শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদের আলোচনা সভা

৭

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
ফুল বাগানের মতো আমরা সবাই মিলে সুন্দরভাবে বসবাস করতে চাই। সকলকে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার (২ ডিসেম্বর) পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। আলোচনা সভায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, সদস্য প্রফেসর মোঃ আবদুল লতিফ, কংজপ্রু মারমা, নিটোল মনি চাকমা এবং সাংবাদিক জয়ন্তী দেওয়ান বক্তব্য রাখেন। পরিষদ সদস্য শহিদুল ইসলাম সুমন স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী সভা সঞ্চালনা করেন। সভায় পার্বত্য জেলা পরিষদের সদস্য বঙ্গমিত্র চাকমা, ধনেশ্বর ত্রিপুরা, সাথোয়াই প্রু চৌধুরী, মাহবুব আলম, জয়া ত্রিপুরা সহ বিভিন্ন হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি সত্ত্বেও নিরাপত্তা উদ্বেগ ও আতঙ্ক এখনও বিদ্যমান। ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান এবং স্থানীয়দের মধ্যে সন্দেহ দূর করার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তারা আরও বলেন, চুক্তির সুফল বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির বন্ধন অটুট রেখে উন্নয়নের পথে এগোতে হবে।