শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

দীঘিনালায় সরকারি কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

১৩

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
জনগণের জন্য কাজ করাই প্রশাসনের মূল দায়িত্ব। তাই মাঠপর্যায়ে সেবা আরও জোরদার করা হবে। খাগড়াছড়ি জেলা নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত দীঘিনালা উপজেলা পরিদর্শন করে উপজেলার সকল দপ্তরের প্রধান ও স্থানীয় সামাজিক, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা এ কথা বলেন।

বৃহস্পতিবার (২৭নভেম্বর) সকালে উপজেলা পরিষদের হল রুমে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা নবাগত জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা, জনসেবার মানোন্নয়ন, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং সাধারণ মানুষের কাছে সেবা আরও সহজ ও দ্রুত পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জনগণের জন্য কাজ করাই প্রশাসনের মূল দায়িত্ব। তাই মাঠপর্যায়ে সেবা আরও জোরদার করা হবে।

সভায় উপস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার তনয় তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, দীঘিনালা জোনের মেজর মোঃ আকিব মল্লিক। উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা জামাত ইসলাম সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে জেলা প্রশাসক উপজেলার দপ্তরগুলোর কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে সেবার মান আরও উন্নত করার নির্দেশনা প্রদান করেন।