শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

শান্তি সম্প্রীতির ধারায় পানছড়িতে ৩ বিজিবি’র বহুমুখী সহায়তা

১০

‎॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥‎
‎পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন কর্তৃক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর থেকে জোনের আওতায়ধীন লোগাং ইউপির বিভিন্ন এলাকা ঘুরে এসব সামগ্রী বিতরণ করা হয়।

‎এসময় দুঃস্থ পরিবারদের দেয়া হয় ঢেউটিন, সেলাই কাজে অভিজ্ঞ নারীদের প্রদান করা হয় সেলাই মেশিন, দুর্গম মারমা পাড়ায় পানির অভাব দূর করতে স্থাপন করে দেয়া হয় টিউবওয়েল, দরিদ্র শিক্ষার্থীদের দেয়া হয় স্কুলের ব্যাগ সহ শিক্ষাসামগ্রী এবং অসহায় বৃদ্ধকে দেয়া হয় আর্থিক সহায়তা।

‎জনকল্যাণমূলক এই কার্যক্রমে পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।