শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

কাপ্তাইয়ে তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

১২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) সকাল ১১ টায় রেশমবাগান তনচংগ্যা পাড়া বারঘোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, কাপ্তাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, কাপ্তাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বারঘোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নীহার রঞ্জন তনচংগ্যা এবং স্কুলের প্রধান শিক্ষক সুচন্দা প্রভা তনচংগ্যা।

গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসাবে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃত্ততা বৃদ্ধির লক্ষ্যে এই নারী সমাবেশ। এর আগে তথ্য অফিসের উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এসময় ৫০জন নারী সমাবেশে অংশগ্রহণ করে।