শিরোনাম
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটকরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন

গুইমারায় দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ইংলিশ ও হস্তলিপি’র সনদ প্রদান

১২

॥ মাইন উদ্দিন বাবলু,গুইমারা ॥
খাগড়াছড়ির গুইমারায় দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় তিন দিনব্যাপী স্পোকেন ইংলিশ ও সুন্দর হস্তলিপি কোর্সের পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩নভেম্বর) দুপুর ২টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি ক্বারি ওসমান গনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় বিজয়ী ও আল মুনির হুফফাজ প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষক মাওলানা জুবায়ের, দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মাওলানা জসিম উদ্দিন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ।

বক্তারা এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ব্যক্তিত্ব উন্নয়ন, ভাষাজ্ঞান বৃদ্ধি ও সুন্দর হস্তলিপি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।