শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়িতে বিএনপিতে যোগদানকারীরা জামায়াত-শিবিরের নয়, সংবাদ সম্মেলনে ক্ষোভ

॥ মাইন উদ্দিন বাবলু,গুইমারা ॥
গুইমারা উপজেলার ১৯ জন সাধারণ নাগরিককে খাগড়াছড়িতে নিয়ে গিয়ে তাদেরকে ‘জামায়াত-শিবিরের কর্মী’ আখ্যা দিয়ে বিএনপিতে যোগদান করানো হয়েছে। অথচ এদের কেউই জামায়াত বা শিবিরের সঙ্গে যুক্ত নয় বরং কেউ আগে থেকেই বিএনপি, আওয়ামীলীগ আবার কেউ কেউ তাদের অঙ্গসংগঠনের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। এটি একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে। রবিবার (২৩নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা জায়ামাতে ইসলামী এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গুইমারা উপজেলার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং তাদের জামায়াত শিবিরের নেতাকর্মী দাবি করে বিএনপিতে যোগদান করেছে দাবি করে যে প্রচার করা হয়েছে তা মিথ্যে। এ নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ দাবি করেছেন, গত ২২ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টায় গুইমারা উপজেলার ১৯ জন সাধারণ নাগরিককে খাগড়াছড়িতে নিয়ে গিয়ে তাদেরকে ‘জামায়াত-শিবিরের কর্মী’ আখ্যা দিয়ে বিএনপিতে যোগদান করানো হয়েছে বলে প্রচার করা হয় যা ভিত্তিহীন। তবে গুইমারায় বেশ কিছুদিন ধরে তাদের নেতা-কর্মীদের ভয়ভীতি দেখিয়ে বিএনপিতে যোগদান করানোর চেষ্টা চলছে। এতে অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। যোগদান প্রহসনে ব্যর্থ হয়ে রাজনৈতিকভাবে সম্পৃক্ত কয়েকজনকে সামনে এনে ‘নাটক মঞ্চস্থ’ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

এসময় লিখিত বক্তব্যে কয়েকজনের পরিচয় তুলে ধরে বলা হয়, কামাল উদ্দিন, জালিয়াপাড়া বাজারের ব্যবসায়ী তাকে জামায়াত-শিবির আখ্যা দেওয়া হলেও তিনি আগে থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। গত ১ সেপ্টেম্বর ২০২৫ তিনি গুইমারা উপজেলার বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে খাগড়াছড়িতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেও অংশ নেন। আব্দুল আজিজ, হাজিপাড়া তাকে জামায়াত কর্মী বলা হলেও তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ইকবাল হোসাইন, রং মিস্ত্রি তাকে ইসলামী ছাত্রশিবিরের সদস্য বলা হলেও তিনি বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মোস্তফা, মুসলিমপাড়া তাকে জামায়াত কর্মী হিসেবে উল্লেখ করা হলেও তিনি গুইমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তৈয়ব আলী, ইসলামপুর—তিনি উপজেলা যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আরও কয়েকজন দিনমজুরকে “ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে” খাগড়াছড়িতে নিয়ে বিএনপিতে যোগদান করানো হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া সিন্দুকছড়ির আওয়ামী লীগ কর্মী আব্দুল হক ও মোস্তফা মোল্লা সহ কয়েকজন নিরীহ মানুষকেও জামায়াত কর্মী হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

নেতৃবৃন্দ বলেন, নিজেদের কর্মী কিংবা আওয়ামীলীগ-ছাত্রলীগের কর্মীদের জামায়াত পরিচয়ে যোগদান করানো রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। সত্যিকার অর্থে যদি বিএনপিতে যোগদানই করানো হতো তবে তা আওয়ামীলীগ-ছাত্রলীগ বা বিএনপির কর্মীদের পরিচয়েই দেখানো হতো। তারা অভিযোগ করেন ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাওয়ায় হিংসা থেকেই এসব মিথ্যাচার ও নাটক সাজানো হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জনগণ এমন কার্যক্রম গ্রহণ করবে না।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, হুমকি, ভয়ভীতি, মিথ্যাচার এবং রাজনৈতিক নাটক ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নেওয়ার ফলেই এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটছে। নেতৃবৃন্দ এমন ‘নাটক মঞ্চস্থ’ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বন্ধুপ্রতিম রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, গুইমারাবাসী ও আমাদের নেতা-কর্মীদের প্রতি অনুরোধ বিভ্রান্ত না হয়ে প্রকৃত সত্য উদঘাটন করুন।