শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

তারেক রহমানের ৩১দফা রাষ্ট্রকাঠামোর লিফলেট বিতরণ

৯

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত ও ধানের শীর্ষে প্রচারণা করা হয়েছে। বৃহস্পতিবার (২০নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রচারণা করা হয়।

কাপ্তাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মারমা’র নেত্রীত্বে ৫নং ওয়াগ্গা ইউনিয়নে ৩নং ওয়ার্ড, কুকিমারা পাড়ায় গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। উপজেলা যুবদল যুগ্মআহাবায়ক সুমন মারমা জানান, রাঙ্গামাটি ২৯৯আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান এর পক্ষে ভোট চায় সকলের নিকট। এবং তারেক জিয়ার ৩১দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আহবান করে। এসময় উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবু মায়ারাম তনচংগ্যা, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য বাবুল তনচংগ্যা, সদস্য মোহাম্মদ হোসেন, ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সঞ্জয় তনচংগ্যা, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি চাইয়ো মারমা কর্ণফুলী কলেজ শাখার সাধারণ সম্পাদক সোহেল তনচংগ্যা, ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সন্তোষ তনচংগ্যা, সিনি: সহ সভাপতি টিপু তনচংগ্যা, দপ্তর সম্পাদক মংসাইনু মারমা, ছাত্রদল নেতা হ্লামং মারমা সহ যুবদল নেতা সাগর মারমা, আব্দুল আমিন, মোঃ রহিম, ম্রামং মারমা ছাড়াও যুবদল, ছাত্রদল ও বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ।