শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

মাটিরাঙ্গা সেনা জোনো আইন শৃঙ্খলা ও নিরাপত্তার মাসিক সভা

১০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনে জোন নিয়ন্ত্রিত এলাকার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ে নিয়মিত মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় জোন সদরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ ইব্রাহীম আডহাম। সভায় আইন শৃঙ্খলা, ফেক আইডির অপব্যবহার, ফুটপাত দখল, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নির্বাচনী শৃঙ্খলা, পরিবেশ ও ড্রেনেজ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন নিরাপত্তা, উন্নয়ন প্রকল্প এবং সাম্প্রদায়িক সম্প্রীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মাটিরাঙ্গা জোনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে জোন অধিনায়ক বলেন, আইন শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সব সময় জনগণের পাশে রয়েছে এবং যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনে সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সভায় মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মাসুদ খান, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজী ওয়াজেদ, মাটিরাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মঞ্জিলা জুমা, জয়া ত্রিপুরা ও শহীদুল ইসলাম সুমন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, বাজার পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, সহ-সভাপতি মো। এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।