শিরোনাম
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটকরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন

কাপ্তাইয়ে জামায়াতের দলীয় প্রার্থীর পক্ষে চলছে প্রচারণা

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
২৯৯নং পার্বত্য রাঙ্গামাটি আসনে জামায়াতের মনোনীত প্রার্থী এডভোকেট মোখতার আহমদ পক্ষে ভোট চেয়ে অলিতে গলিতে ছুটে চলছে কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী।

বিগত দুই মাস যাবত কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী তাদের মনোনীত প্রার্থীর পক্ষে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন অলিতে গলিতে এবং দূর্গম এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছে। উক্ত দলের নেতা কর্মীরা প্রতিদিন বিভিন্ন এলাকায় তাদের প্রার্থী পরিচয় এবং ছবি ও দাঁড়ি পাল্লা দেখিয়ে ভোট চাইছেন।

কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ জানান, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি নিয়ন্ত্রণ, ন্যায় বিচার নিশ্চিতে জাতীয় সংসদে ভূমিকা রাখতে দাঁড়ি পাল্লায় ভোট চায়। তিনি আরও জানান, পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠী মধ্যে সম্প্রতি রক্ষা, সামাজিক নিরাপত্তা মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেয়াসহ এলাকার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেয়ার কথা জানান।

কাপ্তাই লকগেট এলাকায় প্রচারণা শেষে তিনি দলের প্রার্থীর পক্ষে মতামত ব্যক্ত করে। এসময় কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবি এম সিরাজুল ইসলাম, মাওলানা আমির হোসাইন, জামাত নেতা শফিকুল ইসলামসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।