শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর পক্ষে শিক্ষা, ক্রীড়া সামগ্রী বিতরণ

৯

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট, মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষা ও ক্রীড়া সামগ্রীসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৯নভেম্বর) বিকালে জোনের আওতাধীন নারায়নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব সহায়তা বিতরণ করা হয়।

সহায়তার মধ্যে ছিল, নারায়নপাড়া তালকাতাল পাঠাগার ও নারায়নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী ও স্কুলব্যাগ বিতরণ, আরবাড়ীপাড়া সর্বজনীন লক্ষ্মী মন্দিরের জন্য মাইক সেট প্রদান এবং দুইটি অসহায় পরিবারের ঘর মেরামতের জন্য ঢেউটিন সহায়তা।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহীম আদহাম বলেন, মাটিরাঙ্গা জোনের মানবিক সহায়তা কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর জন্য এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।