শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাঙ্গামাটির রাজস্থলীতে ছাদ থেকে পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজার এলাকায় ছাদ থেকে পড়ে রেখা চৌধুরী (৬০) নামে এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাতে এ দুর্ঘটনাটি ঘটে বলে পারিবারিক ও পুলিশ সুত্র জানিয়েছে।

জানা যায়, নিহত রেখা চৌধুরী রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। মাত্র কয়েক দিন আগে তিনি অবসরে গিয়েছিলেন বলে জানা গেছে বলে নিহতের পরিবার সূত্র জানাযায়। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক রাত সাড়ে সাড়ে আট টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া বাজারের কালী মন্দির সংলগ্ন নিজ বাসার দ্বিতীয় তলার ছাদে একা অবস্থান করছিলেন রেখা চৌধুরী। কোনো একসময় তিনি দুর্ঘটনাবশত দ্বিতীয় তলা থেকে পা পিচলে নিচ তলার ছাদে পড়ে যান। যেহেতু তিনি একা ছিলেন, তাই ঘটনাটি সঙ্গে সঙ্গে কেউ বুঝতে পারেননি।

পরে রাত ১১টার দিকে তার ছোট ছেলে রানা চৌধুরী বাড়িতে ফিরে এসে দরজায় নক করেও কোনো সাড়া শব্দ না পেয়ে বিকল্প পথে প্রথম তলায় উঠে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি চাচাতো ভাই অমরনাথ চৌধুরী ও স্থানীয়দের সহায়তায় দ্রুত রেখা চৌধুরীকে চন্দ্রঘোনার খ্রিষ্টান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের ধারণা অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

রেখা চৌধুরীর স্বামী মৃত দীলিপ চৌধুরী ছিলেন এলাকার পরিচিত ও সাবেক রাজস্থলী উপজেলা সমবায় কর্মকর্তা। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জানিয়েছেন।আজ বৃহস্পতিবার মৃত শিক্ষিকার মরদেহ দেশের বাড়ী চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় নিয়ে পারিবারিক শশান খোলায় দাহক্রিয়া সম্পন্ন হবে বলে তার ছেলে রানা চৌধুরী জানান।