শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাজস্থলীতে সরকারি প্রণোদনা বীজসার বিতরণ

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের প্রণোদনা কার্যক্রমের অংশ হিসেবে রাজস্থলী উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি, সরিষা, অড়হড়সহ বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু সহ উপ সহকারি কৃষি কর্মকর্তাগণ।

বক্তারা বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষককল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। উৎপাদন খরচ বৃদ্ধির এই সময়ে এ ধরনের সরকারি সহায়তা কৃষকদের প্রকৃত উপকারে আসবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসল উৎপাদনে যে চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় আধুনিক প্রযুক্তি ও নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান তারা।

কৃষি কর্মকর্তা বলেন, বিতরণকৃত উপকরণ ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়লে দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষকদের টেকনিক্যাল সহায়তাও অব্যাহত থাকবে। সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী কৃষকেরা। তাদের মতে এ সহায়তা মৌসুমে উৎপাদন ব্যয় কমাতে কার্যকর ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারি এ প্রণোদনা কর্মসূচি কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।