শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

দীঘিনালায় আস্থা ইয়ুথ গ্রুপের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জন্যও কাজ করতে হবে। বলেছেন, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা পরিষদের হল সেমিনার কক্ষে আস্থা প্রকল্পের আওতায় গঠিত ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সরকারের বিভিন্ন দফতরে যে সমস্ত পরিষেবা রয়েছে সেগুলো পাইয়ে দিতে যুবরাই প্রধান ভূমিকা রাখতে পারে। তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন ‘আস্থা’ প্রকল্পের আওতায় গঠিত ইয়ুথ গ্রুপের আহ্বায়ক হাসান মোর্শেদ রিফাত এর সভাপতিত্বে এ সভায় স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ গ্রুপের যুগ্ম আহবায়ক হিল্টন চাকমা।

ইয়ুথ গ্রুপের সদস্য মেমোরি চাকমার সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে যুবদের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান।

আস্থা ইয়ুথ গ্রুপের কার্যক্রমের উপর আলোচনা করেন, প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা। উপজেলা ইয়ুথ গ্রুপের কার্যক্রমের ত্রৈমাসিক পর্যালোচনা করে আলোচনা করেন, ফিল্ড অ্যাসোসিয়েট পপেন ত্রিপুরা। সভায় আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আস্থা নাগরিক প্লার্টফর্মের সদস্য ও সাংবাদিক সোহেল রানা প্রমূখ।