শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

সনাক দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করে তোলার চেষ্টা করে

১৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত স্বেচ্ছাসেবীদের নিয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী আশিকা কনভেনশন পার্ক, নিউমার্কেট, রাঙ্গামাটিতে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

এতে সনাক সদস্য নিরূপা দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সনাক সদস্য সীমা দেওয়ান। তিনি টিআইবি’র দুর্নীতিবিরোধী কার্যক্রমে অংশগ্রহণকারীদের অভিনন্দন জ্ঞাপন করেন এবং সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য সুনাগরিক হিসেবে যার যার অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালনের অনুরোধ করেন। অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) ও ইয়েস সদস্যদের মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় একদিন সুফল আসবে বলেও তিনি মত প্রকাশ করেন।

পরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে টিআইবি’র স্বেচ্ছাসেবীদের টিআই, টিআইবি ও দুর্নীতিবিরোধী সামাজিক অন্দোলন, জেন্ডার সংবেদনশীলতা, নৈতিক আচারণবিধি, যৌন হয়রানির অভিযোগ ও প্রতিকার এবং সুরক্ষা নীতিমালা বিষয়ক ওরিয়েন্টেশনে সেশন পরিচালনা করেন টিআইবি’র এরিয়া কো- অর্ডিনেটর বেনজিন চাকমা, উন্নয়ন কর্মী পূর্ণা চাকমা ও এসিজি (পরিবেশ) সমন্বয়কারী বাবুল মারমা।

অনুষ্ঠানের সভাপতি নিরূপা দেওয়ান তার বক্তব্যে বলেন, সনাক দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করে তোলার চেষ্টা করে। প্যাকটা প্রকল্প তেমনি একটি প্রকল্প যা দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করতে কাজ করবে। এ প্রকল্পের আওতায় আমরা অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর মাধ্যমে তৃনমূল পর্যায়ে কাজ করছি। প্যাকটা প্রকল্পের অধীনে কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং দুর্নীতি কমবে বলে আমরা আশা করি। তিনি অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের (সনাক, ইয়েস ও এসিজি) দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান। এছাড়াও ওরিয়েন্টেশনে সনাক সদস্য গৈরিকা চাকমা, এসিজি সদস্য রিচি হাওলাদার, নাছিমা বেগম, হাসিবুর রহমান মিসকাত, বৃস্টি খাতুন ও রাজু ত্রিপুরা প্রমুখ বক্তব্য প্রদান করেন।