শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটক

সরকারের দেয়া সুবিধা গ্রহণ করে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করুন

১৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে সাতদিন ব্যাপী ভ্রাম্যমাণ পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১নভেম্বর) বিকাল ৩টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়নের আয়োজনে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

তারণ্যে উৎসব উদযাপন ২০২৫, ভ্রাম্যমাণ পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। পরে এক আলোচনা সভা কোর্স সমন্বয়কারী ও কাপ্তাই যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ খায়রুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা যুব উন্নয়ন সহকারী পরিচালক ঊষা মগ, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান, উপসহকারী প্রকৌশলী মোঃ শরিফুল হক, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন ও বর্তমান সভাপতি কবির হোসেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, সরকারের দেয়া সকল সুবিধা গ্রহণ করুনএবং স্বাবলম্বী হোন। কেউ যেন বেকার না থেকে সরকারের দেয়া সুবিধা গ্রহণ করে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করুন।

কাপ্তাই যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন জানান, ইতিমধ্যে রাইখালী একটি বায়োগ্যাস চালুর জন্য একজন যুবককে দুই লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে। সাতদিন ব্যাপী প্রশিক্ষণে ৩০জন মহিলা প্রশিক্ষণে অংশগ্রহণ করে।