শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

আপনাদের আত্মত্যাগে আমরা এই বাংলাদেশ পেয়েছি

১২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কমান্ড নতুন এডহক কমিটির পরিচিত সভা করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ “কিন্নরীতে সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই মুক্তিযোদ্বা সাবেক ডেপুটি কমান্ডার ইস্রাফিল হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্বা কমান্ড নতুন এডহক কমিটির আহবায়ক প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা ইউনিট এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কায় কিসলু (ওসি), কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, মুক্তিযোদ্ধ ও সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী এবং রাজস্থলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর আহবায়ক সাদ আলী, নব নির্বাচিত কমিটির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আবিউর রহমান, কাপ্তাই উপজেলা বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন এর মেয়ে শাহিদা আক্তার সাজু, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার এর সভাপতি রণজিৎ বাড়ৈ কাঞ্চন। এসময় নব নির্বাচিত এডহক কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের আত্মত্যাগে আমরা এই বাংলাদেশ পেয়েছি। সরকার বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সবসময় আন্তরিক থাকেন। সরকার কর্তৃক সকল সুযোগ সুবিধা পাপ্য অনুযায়ী দেওয়া হবে বলে জানান।