শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

খাগড়াছড়ির রামগড়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিএনপি’র লিফলেট বিতরণ

১৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ এর খাগড়াছড়ি জেলার নেতৃবৃন্দ রামগড়ে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ওয়াদুদ ভূইয়ার ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (১০নভেম্বর) বিকালে রামগড় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সনাতন সমাজ কল্যান পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নির্মল কান্তি দাসের নেতৃত্বে গণসংযোগ করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন সনাতন সমাজ কল্যান পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক ও পুজা উদযাপন ফ্রন্ট এর জেলা সভাপতি আশোক মজুমদার, ফ্রন্টের জেলার সিনিয়র সহ সভাপতি শিউলী বিশ্বাস, সম্পাদক বাবুল দেওয়ানজী, সাংগঠনিক সম্পাদক সমীর সাহা, প্রচার সম্পাদক রাজীব রায় সহ হিন্দু উন্নয়ন সংসদের নেতৃবৃন্দ এবং রামগড় এর সনাতনী নেতৃবৃন্দ।