শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তর

খাগড়াছড়ির গুইমারায় আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের আটক

॥ মাইন উদ্দিন বাবলু, গুইমারা ॥
খাগড়াছড়ির গুইমারায় মামলার এজাহারনামীয় এক আসামীকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দুপুরে গুইমারা থানার এসআই (নিরস্ত্র) শিবব্রত দাস এর নেতৃত্বে একটি বিশেষ ফোর্স আসামীকে আটক করেন।

থানা সুত্র জানায়, অভিযান চলাকালে গুইমারা থানাধীন ২নং হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া বাজার এলাকা থেকে পূর্ব মামলার এজাহার নামীয় আসামী আব্দুল কাদের (৪৬)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল কাদেরের পিতা মৃত মোঃ হোসেন ও মাতা তাহেরা ফেরদৌসি। তিনি মাহবুব নগর, পাতাছড়া, রামগড়, খাগড়াছড়ি পার্বত্য জেলা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গুইমারা থানার মামলা নং-০১, তারিখ: ০৩/১০/২০২৪ খ্রি. এর এজাহারনামীয় আসামী। মামলাটি দায়ের করা হয়েছিল দণ্ডবিধির ১৪৩/১৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৪৩৬/৩৮০/৫০৬/১১৪ ধারা এবং বিস্ফোরক পদার্থ আইন ১৯০৮ এর ৩/৪ ধারায়। অভিযান শেষে গ্রেফতারকৃত আসামীকে বেলা ১টা ২০ মিনিটে থানায় আনা হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

অপর দিকে স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল কাদের পূর্বে ২নং হাফছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন। এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ ওসি এনামুল হক বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হলে আদালত হাজতে প্রেরণ করেন।