শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটক

মাটিরাঙ্গায় ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, মাটিরাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দিনব্যাপী এই প্রতিযোগিতা চলে। চট্টগ্রাম থেকে আগত বিচারক, আমন্ত্রিত ওস্তাদ ও মেহমানদের পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রতিযোগিতার কার্যক্রম পরিচালিত হয়।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান। তিনি কোরআনের হাফেজদের নিয়ে এমন প্রতিযোগিতামূলক ও আলোকিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আগামীতেও এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওঃ হাবিবুল্লাহ জাহাঙ্গীর প্রধান মেহমানের বক্তব্যে বলেন, কোরআনের পাখিদের নিয়ে মাটিরাঙ্গায় প্রথমবার আয়োজন হলেও তা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তিনি মুসলমান শিশুদের জন্য কোরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম মন্তব্য করে মাটিরাঙ্গার কোরআনের পাখিদের নিয়ে এমন প্রতিযোগিতামূলক আয়োজন ভবিষ্যতেও চলমান রাখার আহবান জানান।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি হাফেজ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া। তিনি কুরআনের হাফেজদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী যেকোনো ইসলামি অনুষ্ঠানে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন।