শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ (মূল) দলের কালেক্টর অস্ত্রসহ আটক

২১

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইউপিডিএফ (মূল) দলের এক চাঁদাবাজ (কালেক্টর)কে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১০নভেম্বর) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ইউপিডিএফ (মূল) দলের চাঁদাবাজ মাটিরাঙ্গা উপজেলার হরিপুর্ন ত্রিপুরার সন্তান মোঃ মিলন ত্রিপুরা (৩০) কে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১টি মানিব্যাগ, ৪টি চাঁদা আদায়ের বই, ২টি মোবাইল ফোন, ২টি নোটবুক, ১টি ঘড়ি, ১টি কালো ব্যাগ এবং নগদ ১০,০০০ টাকা জব্দ করা হয়। অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি সেনা জোনের আওতাধীন পানছড়ি সাবজোনের একটি বিশেষ দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপিডিএফ (মূল) এর এই সদস্য দীর্ঘদিন ধরে পানছড়ি ও আশপাশের এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছিল। সেনাবাহিনী জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।