শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

জনসংখ্যানুপাতে প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলা পরিষদকে ২৪ ঘন্টার আল্টিমেটাম

১০

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে আগামী ১৪ নভেম্বর শুক্রবার সহকারি শিক্ষক নিয়োগ জনসংখ্যানুপাতে করার দাবিতে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে রাঙ্গামাটি স্থানীয় ও জাতীয় ৮ সংগঠন। মঙ্গলবার (১০নভেম্বর) বিকেলে জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ ও হাবিব আজমের মাধ্যমে এ স্বারকলিপি প্রদান করা হয়েছে।

চেয়ারম্যান বরাবরে লিখিত স্বারকলিপিতে বলা হয় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তারিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ তথ্য বিভ্রাট এর কারণে আগামী ১৪ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়। স্মারকলিপিতে আরো বলা হয়, জেলা পরিষদের হস্তান্তারিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের চলমান পক্রিয়া সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, এক তরফা, তথ্য বিভ্রাট ও বৈষম্যমূলক। জেলা পরিষদ কর্তৃপক্ষের দেয়া সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তিতে কোন প্রকার কোটা, উপজেলা কোটা এবং শুন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি। সরকার ৭ শতাংশ কোটা নির্ধারিত করে প্রজ্ঞাপন জারি করার পরও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সরকারী নিদর্শনা না মেনে একতরফা সিদ্ধান্ত নিয়ে ৭০শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি অনুসারে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করছে। যা বর্তমান পরিষদের অধিনে বিগত সময়ের নিয়োগে প্রমাণিত।

এ সময় নেতৃবৃন্দ দাবি না মানলে নিয়োগ পরীক্ষা স্থগিত করতে অবরোধের ডাক দেয়া হবে বলে হুশিয়ারী দেন।
স্মারকলিতে স্বাক্ষর করেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির রাঙ্গামাটি সভাপতি নির্মল বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান, বাংলাদেশ খেলাফত মজলিশ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর ছিদ্দিক, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক মোঃ শহিদুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন রাঙ্গামাটির সভাপতি মোঃ কামাল উদ্দিন, রাঙ্গামাটি সচেতন নাগরিক ঐক্যের সমন্বয়ক বিজয় ধর, গণ অধিকার পরিষদের রাঙ্গামাটি শাখার সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ তাজুল ইসলাম।