শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটক

খাগড়াছড়ির দীঘিনালায় আল্লাহ দান ইটভাটার অভিযান

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
হাইকোর্টের আদেশ অমান্য করে ইট তৈরি করার কারণে খাগড়াছড়ি দিঘীনালা উপজেলায় অভিযান চালানো হয়েছে। দীঘিনালা ইউনিয়নের পুলিন হেডম্যান পাড়ায় আবস্থিত আল্লার দান ইটভাটায় অভিযান চালিয়ে প্রায় ১লক্ষ কাঁচা ইট নষ্ট করে দেয়া হয়।

সোমবার (১০নভেম্বর) দুপুরে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল অভিযান চালিয়ে এসব কাঁচা ইট তৈরী করে পোড়ানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান বলেন, হাইকোর্ট এর আদেশ ও পরিবেশ অধিদপ্তরের নিদেশ অনুযায়ী গত তিন মাস আগে নোটিশ নিয়ে জানিয়ে দেয়া হয়েছে পার্বত্য অঞ্চলের ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও গোপনে আল্লাহ দান ইটভাটার মালিক হাইকোর্ট আদেশ অমান্য করে অবৈধ ভাবে ইট তৈরি করছিল। তাই তৈরি করা কাঁচা ও আধা শুকনা ইটগুলো নষ্ট করে দেয় হয়েছে।