শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটক

কাপ্তাই সেনাজোন কর্তৃক ৩০টি দরিদ্র পরিবারকে ছাগল ও হাঁস-মুরগী প্রদান

১৯

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনস্থ রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই জোন কর্তৃক ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় দরিদ্র ও দু:স্থ পরিবারকে বিনামূল্যে ছাগল, হাঁস, মুরগী প্রদান করা হয়েছে। রবিবার (৯নভেম্বর অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই জোনের সার্বিক ব্যাবস্থাপনায় এসব বিতরণ করা হয়।

কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্ণেল নাজমুল কাদির শুভ পিএসসি এই উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকাসমূহ হতে আগত প্রান্তিক চাষীদের সাথে কুশল বিনিময় করেন এবং এবং স্বাবলম্বী হওয়ার জন্য তাঁদের হাতে ছাগল এবং খাঁচা সহ হাঁস-মুরগী তুলে দেন। সেনাবাহিনীর বরাতে জানা যায়, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় কাপ্তাই জোন কর্তৃক কাপ্তাই, রাইখালী টিওবি,পানছড়ি টিওবি, বাঙালহালিয়া ও রাজস্থলী এলাকার ৩০টি পরিবারকে (২১টি উপজাতি ও ৯টি বাঙালি পরিবার) ব্ল্যাক বেঙ্গল ছাগল, খোয়ারসহ হাঁস ও মুরগী প্রদান করা হয়। উপকারী ভোগী সুমি বিশ্বাস, মর্জিনা আক্তার, রেদা মং মারমা, অংথোয়াইসিং মারমা ও শানু অং মারমা কাপ্তাই জোন তথা সেনাবাহিনীর পক্ষ হতে ছাগল, হাঁস, মুরগী ও খোয়ার পেয়ে খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অসহায়দেও উন্নয়নে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে সকলকে আস্বস্ত করেন।

বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান অদোমং মারমা জানান, তাঁর ইউনিয়নে সেনাবাহিনী কর্তৃক অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে যে উপকার করেছে আমাদের ইউনিয়নের পক্ষ হতে তাঁর জন্য কাপ্তাই জোনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।