শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটক

“তেঁতুলপাতা”য় আর্থিক সহায় দিলেন শিক্ষক ও লেখক মাহমুদুল হাসান

২২

॥ নিজস্ব প্রতিবেদক ॥
সাপ্তাহিক পাহাড়ের সময় এর মানবিক প্রতিষ্ঠান পিছিয়েপড়া অসহায় দরিদ্রদের শিক্ষা, সাংস্কৃতির কল্যাণ সরসী “তেঁতুলপাতা“য় আর্থিক সহায়তা দিলেন রাঙ্গামাটির লংগদু উপজেলার সন্তান শিক্ষক ও লেখক মাহমুদুল হাসান সোহাগ। শনিবার (৮নভেম্বর) সন্ধ্যায় পাহাড়ের সময় কার্যালয়ে আসলে তিনি এ সহায়তা করেন।

পাহাড়ের সময় এর মানবিক এ প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য এবং উদ্যোগকে তিনি স্বাগত জানিয়ে বলেন, পিছিয়েপড়া অসহায় দরিদ্রদের শিক্ষা, সাংস্কৃতির কল্যাণ সরসী “তেঁতুলপাতা“র কার্যক্রমের অংশে আমার সামান্য আর্থিক সহায়তা এই উদ্যোগকে এগিয়ে নিতে পাশে থাকার চেষ্টা। তিনি বলেন, আমি খুব খুশি হলাম যে পাহাড়ের সময় এর সম্পাদক ও প্রকাশ এবং পার্বত্য সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মিলটন বড়ুয়া মানুষের কল্যাণে নিজের প্রাজ্ঞ মেধা ও শ্রমকে কাজে লাগাতে চেষ্টা চালাচ্ছেন। আজ না হয় ছোট ছোট কিন্তু আগামীতেতো বড় হবেই। আমিও এ প্রতিষ্ঠানের সাথে থেকে মানুষের কল্যাণে স্বেচ্ছা অংশ গ্রহন করতে খুবই আগ্রহী।

এসময় পাহাড়ের সময় সম্পাদক বলেন, এটি তাঁর অনেক দিনের স্বপ্ন। পিছিয়েপড়া অসহায় দরিদ্রদের জন্য শিক্ষা, সাংস্কৃতির কল্যাণে কাজ করার। ইতিমধ্যে এ প্রতিষ্ঠানের নামে সমাজ কল্যাণ থেকে নিবিন্ধন নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনিক, সামাজিক প্রতিষ্ঠান থেকে সার্বিক সহযোগীতা পেতে উদ্যোগ গ্রহন করা হয়েছে। যে কোন ব্যক্তি ১০টাকা থেকে শুরু করে যতঠটুকু সম্ভব আর্থিক সহায়তা দিতে চাইলে ০১৮৮৬০০২০২৪ এ নগদ / বিকাশ করতে পারবেন। নতুন বছরে কাজ শুরু করার একটি প্রস্তুতিও রয়েছে। শিক্ষক ও লেখক মাহমুদুল হাসান “তেঁতুলপাতা“র কার্যক্রমের জন্য যে পাঁচশত টাকা প্রদান করেছেন তা মনে হলো পাঁচ লক্ষ টাকা, কেননা এটিই প্রথম যে, কোন ব্যক্তি হাত বাড়ালেন। আমাদের সমাজেতো অনেকে আছেন আর্থিকভাবে স্বাবলম্বী এবং ধনী আগামীতে মাহমুদুল হাসান এর মতো এগিয়ে আসবেন। তিনি বলেন এ উদ্যোগে যারাই হাত বাড়াবেন তাঁদের আস্থা এবং বিশ^াসের সম্মান অটুটই থাকবে।