শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটক

আদর্শ ও চরিত্রবান মানুষ হওয়ার মূল ভিত্তি সুশিক্ষা

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯নভেম্বর) সকাল ১১ টায় রাজস্থলী বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সততা-নীতি-নৈতিকতা, দেশপ্রেম এবং আদর্শ ও চরিত্রবান মানুষ হওয়ার মূল ভিত্তি সুশিক্ষা। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হলে আগে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। তাই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় সাধন করে মানসম্মত শিক্ষার প্রক্রিয়া গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আয়োজিত ত্রিপক্ষীয় সভায় বক্তব্য রাখেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান। উপস্থিত ছিলেন অতিরিক্ত অভিভাবক প্রতিনিধি মিঠুল কান্তি দে, শিক্ষক জাহিদুল আলম জাহিদ, হ্লাচিংমং মারমা সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

সভায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে অভিভাবকদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।