শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটক

খাগড়াছড়িতে পানছড়িতে বিরল তক্ষক সহ ৪ জন আটক

১০

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষকসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) উপজেলার সদর ইউপির কলোনী পাড়াস্থ মুক্তিযোদ্ধা জাদুঘর সংলগ্ন নির্মাণাধীন উপজেলা জিমনেশিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ফেনীর দাগনভূইয়া উপজেলার আব্দুল হকের সন্তান মোঃ মামুনুল হক ওরফে খোকন (৪৭), ফেনী সদরের মৃত দেলোয়ার হোসেনের সন্তান সরোয়ার হোসেন (৫০) ও মৃত মিলন মিয়ার সন্তান মোঃ লিটন (৪৪) এবং পানছড়ি উপজেলার অক্ষয়পাড়া এলাকার আনন্দ মনি চাকমার সন্তান শুক্র সেন (৪৭)।

পানছড়ি থানা সূত্রে জানা যায়, আটককৃতরা তক্ষক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে গোপনে লেনদেন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

এ ঘটনায় পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, আটক আসামীদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।