শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

কাপ্তাই বিএসপিআই এ বিনামূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাইয়ে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন সভা করা হয়েছে। মঙ্গলবার (২৮অক্টোবর) সকাল ১১টায় বিএসপিআই যুব রেড ক্রিসেন্ট দল এর আয়োজনে এবং যুব রেড ক্রিসেন্ট সোসাইটি ও ব্লাড ব্যাংক এর সহযোগিতায় ইনস্টিটিউট উড সপ্ এ অনুষ্ঠিত হয়।

সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাসের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই ব্লাড ব্যাংক সভাপতি সুগত তনচংগ্যা, ব্লাড ব্যাংক প্রতিষ্ঠতা বীর কুমার তনচংগ্যা, বিএসপিআই ইঞ্জিনিয়ার ও বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন ও শিক্ষার্থী বেলাল হোসেন।

বক্তব্যরা বলেন, মানবতার সেবায় সকলকে এগিয়ে আসতে হবে। রক্তদিয়ে একটি জীবনকে বাঁচাতে হবে। তাই প্রতিটি মানুষের প্রয়োজন তাঁর নিজ রক্ত গ্রুপ জানা। কাপ্তাই ব্লাড ব্যাংক বিনামূল্যে আর্তমানবতার সেবায় যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয় বলে মত প্রকাশ করা হয়। এসময় বিএসপিআই এর সকল বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সকল শিক্ষার্থী বিনামূল্যে রক্তগ্রুপ নির্ণয় কর।