শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে চোলাই মদ উদ্ধার

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে আরপি গেইট চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব মদ জব্দ করা হয়।

মাটিরাঙ্গা সেনা জোনের অন্তর্গত ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি বিশেষ দল মাটিরাঙ্গা আরপি গেইট চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহন (ঢাকা মেট্রো-১৪-২হ০৩৮) নামের একটি যাত্রীবাহী বাস থেকে ৫ ক্যারেট (মোট ১০০ প্যাকেট) দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহীম আধহাম জানান, উদ্ধারকৃত অবৈধ চোলাই মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এই অভিযান সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দৃঢ় মনোবলের প্রতিফলন, যা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।