শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটক

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ রাজু আহমেদ এর নেতৃত্বে দুর্নীতির অভিযোগে লংগদু সদর হাসপাতালে দুদকের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল দশটায় রাঙ্গামাটি দুুর্নীতি দমন কমিশনের দুই সদস্য বিশিষ্ট সদস্যর নেতৃত্বে হাসপাতালে দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।

এসময়ে দুদকের অভিযানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলে হাসপাতালে। সকাল নয়টায় হাসপাতলে প্রবেশ করেন দুদকের টিম। এসময় দায়িত্বরত ডাক্তার সহ স্টাফরাও যথা সময়ে হাসপাতালে উপস্থিত হয়নি তার প্রমাণও মিলে। এছাড়াও উপস্থিত নাই হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান রাজু। তিনি ছুটি ছাড়া কোথায় আছে জানেননা সিভিল সার্জন নিজেও। হাসপাতলের খাবারে অনিয়ম দেখার মত। খাবারের আইটেমে যা দেওয়ার কথা তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। একজনের লাইসেন্স ব্যবহার করে অন্যজন খাবার পরিবেশন করছে। তাছাড়া হাসপাতালের পরিবেশ, ওষুধ পত্রের নাই কোন শৃঙ্খলা।

এবিষয়ে দুর্নীতির অভিযোগ এনে দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা সকাল নয়টায় হাসপাতালে অবস্থান করে হাসপাতালের বেহাল দশা পাই। কোন কিছুর সাথে কোন কিছুর মিল পাওয়া যায়নি। এমনকি সরকারী বিভিন্ন সম্পদ অযথা নষ্ট করে ফেলছে। নতুন ৫০ শয্যা হাসপাতাল ভবনের বড়বড় ফটল এখানে অবস্থা খুবই খারাপ। তিনি জানান দ্রুত সকল অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিবে দুদক।