শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কাপ্তাইয়ে স্থাপনের দাবিতে মানববন্ধন

৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। দাবি বাস্তবায়ন করা না হলে খেলোয়াড়সহ সর্বস্তরের মানুষকে নিয়ে আন্দোলন করা হবে বলে জানানো হয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় সদও উপজেলা প্রধান গেইট এর সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

কাপ্তাই উপজেলার ক্রীড়ামোদী সর্বস্থরের জনগণ, সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের ব্যানারে কাপ্তাই উপজেলা সদরের চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এই মানববন্ধন করা হয়। আন্তর্জাতিক, জাতীয় এবং জেলা ও বিভাগীয় পর্যায়ে কাপ্তাইয়ের সন্তানরা সুনামের সাথে খেলে আসছেন। রাঙ্গামাটির মারী স্টেডিয়াম যার নামে করা হয়েছে তিনি কাপ্তাইয়ের সন্তান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, একটি মহল চায় না কাপ্তাইয়ে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র হউক। সরকার যখন কাপ্তাই উপজেলায় বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে, তাই কাপ্তাই উপজেলায় যেন এই প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা হয়। একটি মহল ষড়যন্ত্র করে প্রশিক্ষণ কেন্দ্রটি অন্যত্র নেওয়ার জন্য তালবাহানা করছে। আমরা তা কখনো হতে দিব না। প্রশিক্ষণ কেন্দ্রটি কাপ্তাই উপজেলাতে করা না হলে সকলস্তরের মানুষকে নিয়ে আন্দোলন করা হবে বলে হুশিয়ারি দেয়।

কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী খেলোয়াড় মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান এবং কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির আহবায়ক দিলদার হোসেন, ক্রীড়া সংগঠক ডা: রহমত উল্লাহ, সাবেক কৃতি ফুটবলার আসলাম খাঁন, সাবেক কৃতি ফুটবলার জামাল উদ্দিন, কৃতি ফুটবলার চম্রিং রাখাইন, সাবেক কৃতি খেলোয়াড় ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কবি ও লেখক মুহাম্মদ মুহসিন, প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, ক্রীড়া সংগঠক মোঃ জাকির হোসেন, যুব সংগঠক মো: ইব্রাহীম। পরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মাধ্যমে রাঙামাটি জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।