শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

রাঙ্গামাটির লংগদুতে ইউনিয়ন যুবদলের আহবায়ক বহিষ্কার

৮

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক লংগদু উপজেলা গুলশাখালী ইউনিয়নের যুবদলের আহবায়ক নুর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা যুবদলের আহবায়ক জানে আলম ও উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ ইউনুছ এর স্বাক্ষরিত একটি বিবৃতিতে এ আদেশ প্রদান করা হয়।

যুবদল লংগদু উপজেলা শাখার স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে জানানো হয়, ১৫ অক্টোবর ২০২৫ তারিখের জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুন্নবী এবং সাধারণ সম্পাদক মোঃ আবু শাহাদাৎ সায়েমের যৌথ সিদ্ধান্ত মোতাবেক মোঃ নূর আলমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে দলের সকল পদ-পদবি হতে বহিষ্কার করা হলো। আদেশে আরও উল্লেখ করা হয়েছে, এই বহিষ্কার আদেশ ১৫ অক্টোবর ২০২৫ তারিখ থেকে কার্যকর বলে বিবেচিত হবে। সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের অনুলিপি লংগদু উপজেলা বিএনপি, রাঙ্গামাটি জেলা যুবদল, গুলশাখালী ইউনিয়ন বিএনপি এবং অফিস কপি হিসেবে সংশ্লিষ্টদের অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য এসব দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গত ০২/১১/ ২০২৪ ইং সালে নুর আলমকে আগেও একবার দল থেকে বহিষ্কার করা হয়েছিলো।