শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

শতভাগ পাস বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই

১১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ শতভাগ পাসের সফলতা অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের শিক্ষার্থীরা। ১৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশ করেছে। ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম জানান, এ বছর বিজ্ঞান বিভাগে ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ জন। প্রতিষ্ঠানটির ব্যবসায় শিক্ষা বিভাগের ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩ জন এবং মানবিক বিভাগের ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে সকলে উত্তীর্ণ হয়েছে। এছাড়াও, ফলাফল বিবেচনায় প্রতিবারের মতো এবারও প্রতিষ্ঠানটি শতভাগ পাশের শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে।

কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ ও উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই থেকে ১০ জন জিপিএ-৫ অর্জন করেছে। আগামীতে এ সংখ্যা আরও বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করছি।