শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমা

১০

\ নিজস্ব প্রতিবেদক \
কদিন আগে নিজ ধর্ম ছেড়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে এক পাহাড়ি যুবকের। অন্যজনের ভোটার আইডি কার্ড ব্যবহার করে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১শ টাকার স্ট্যাম্পে ধর্ম পরিবর্তনে হলফনামা করেন জীবন চাকমা। নিজের ভোটার আইডি কার্ড ব্যবহার না করে অন্যের ভোটার কার্ডটি ব্যবহার করা হয়েছে বলে প্রতারণার অভিযোগ করেছে ভোটার কার্ডের মুল ব্যক্তি অমর বিকাশ চাকমা। পরে তিনি এ বিষয় নিয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

চট্টগ্রামের চাকরিরত অবস্থায় অমর বিকাশ চাকমা তাঁর ফাইলে থাকা স্কুল সার্টিফিকেট, ভোটার আইডি কার্ডসহ সমস্ত ডকুমেন্ট হারিয়ে ফেলে। অজ্ঞতার কারণে সে থানায় গিয়ে কোনো সাধারণ ডায়েরি করেননি। তার কিছুদিন পর এক পাহাড়ি ছেলে নিজ ধর্ম ছেড়ে নওমুসলিম হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি তারও নজরে আসে। সামাজিক মাধ্যমে ছবি ও হলফনামার তথ্যগুলো দেখে সে হতভম্ব হয়ে যায়। হলফনামায় লেখা আছে অমর বিকাশ চাকমার বাবা, মা এবং উপজেলার ঠিকানা সব ঠিক, অথচ সে ঐ ব্যক্তি নয়। প্রতারণা করে অমর বিকাশ চাকমার ভোটার আইডি কার্ড ব্যবহার করেছে আরেকজন। অমর বিকাশ চাকমার ভোটার কার্ড ব্যবহার করে ধর্মান্তরিত হয় জীবন চাকমা। বর্তমান তার নাম মোহাম্মদ আবু বক্কর।

এ বিষয়ে ভোটার কার্ডের মালিক অমর বিকাশ চাকমা বলেন, অনেকে মনে করছে আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি। এ নিয়ে আমি এলাকায় প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছি। আমার ভোটার কার্ড ব্যবহার করে জীবন চাকমা নওমুসলিম হয়েছে। এ বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবগত করেছি।

অমর বিকাশ আরো বলেন, চট্টগ্রামে চাকরিতে থাকা অবস্থায় আমার সাথে থাকা সমস্ত ফাইল হারিয়ে ফেলি। ফাইলে আমার স্কুল সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধনসহ সব ডকুমেন্ট ছিল। ভেবেছিলাম ফাইলগুলো আবার ফেরত পাব কিন্তু পাইনি। আমি এইও জানতাম না যে থানায় গিয়ে সাধারণ ডায়েরি করতে হয়। জীবন চাকমা আমার সাথে যে প্রতারণা করেছে আমি তার সবোর্চ্চ শাস্তি চাই।

অনুসন্ধানে, চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ধর্ম পরিবর্তন সংক্রান্ত হলফনামায় অমর বিকাশ চাকমার নামে যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেই ছবির সাথে ভোটার আইডি কার্ডের ছবির কোনো মিল পাওয়া যায়নি। বিষয়টি জানতে হলফনামায় ব্যবহৃত ছবির ব্যক্তির সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলেও ঐ ব্যক্তির সাথে যোগাযোগের সম্ভব হয়নি। তবে জানা যায়, হলফনামায় ব্যবহৃত ছবির ব্যক্তি জীবন চাকমার বাড়ি বাঘাইছড়ির মারিশ্যায়।