শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

রামগড় ৪৩ বিজিবি মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা

|| মোঃ মাসুদ রানা, রামগড় ||
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার (৯অক্টোবর) দুপুরে রামগড় জোনের সার্বিক ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।

জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, পিএসসি এর সভাপতিত্বে দায়িত্বপূর্ণ রামগড় উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হেডম্যান ও কারবারীদের উপস্থিতিতে ব্যাটালিয়ন সদরে মাসিক মতবিনিময় ও সমন্বয় সভার শুরুতে মুক্ত আলোচনায় আগত অতিথিবৃন্দ দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করেন।

এ সময়ে রামগড় জোন কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার বর্তমান পরিস্থিতি সংক্রান্ত বিষয়াদি সহ আইন-শৃঙ্খলা রক্ষায় উদ্ভুত যেকোন পরিস্থিতি সঠিক সময়ে বিজিবিকে অবহিত করা এবং উত্থাপিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এছাড়াও, জোন কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের দায়িত্বশীল আচরণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নিশ্চিত ও যেকোনো গুজব প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।