শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

রামগড় ৪৩ বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণে সনদ বিতরণ

|| মোঃ মাসুদ রানা, রামগড় ||
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি কর্তৃক পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের সমাপনী ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার (৯অক্টোবর) সকালে চৌধুরীপাড়ায় ৪৩ বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে এসব সনদপত্র বিতরণ করা হয়।

রামগড় জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আহসান উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

এসময় তিনি বলেন, রামগড় বিজিবি জোন দৈনন্দিন অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি সম্প্রীতি ও উন্নয়ন এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করছে, তারই একটি অন্যতম কার্যক্রম হচ্ছে বেকার যুবক-যুবতীদের বিভিন্ন কারিগরী প্রশিক্ষণ প্রদান করা।

এছাড়াও তিনি আরও বলেন, প্রশিক্ষণার্থীগণ এই প্রশিক্ষণ আগ্রহ সহকারে গ্রহণ করে ব্যক্তিগত জীবনসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন এবং রামগড় জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নে এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে পদস্থ ৪৩ বিজিবি কর্মকর্তা ছাড়াও কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের প্রশিক্ষকগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।