শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে রাঙ্গামাটিতে চিত্রাংকন প্রতিযোগিতা

১০

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ঘিরে রাঙ্গামাটিতে চিত্রাংকন প্রতিযোগিতা আলোচনা সভা, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০অক্টোবর) সকালে শিশু একাডেমি মিলনায়তনে ইয়েস বাংলাদেশ আয়োজিত

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ অ্যাড. দীপেন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষক মৈত্রী চাকমা, প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, বিশিষ্ট সমাজ সেবক মুজিবুল হক ও সাবেক প্যানেল মেয়র রবিউল আলম রবি।

প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন এবং শিশুদের স্ক্রিন টাইম কমাতে সৃজনশীল কর্মকান্ড ও খেলাধুলায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। আলোচনার পর চিত্রাংকন প্রতিযোতিায় ৩টি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী সহ অংশগ্রহণকারী শতাধিক শিশুর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও অর্ধ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।