শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ছাত্রী আত্মহত্যা

|| কাপ্তাই উপজেলা প্রতিনিধি ||
কাপ্তাই উপজেলার৪নং ইউনিয়ন ৬নং ওয়ার্ড মুরগির টিলায় পারিবারিক কলহ ও প্রেমগঠিত কারণে গলায় ফাঁস লাগিয়ে কিশোরী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৯অক্টোবর) রাত সাড়ে আটটায় ঘটনাটি ঘটেছে জাকির হোসেন স্ মিল এলাকার মুরগির টিলা নামক এলাকায়।

কিশোরী খাদিজা আক্তার (১৬) কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। সে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং এর সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খাদিজার পিতা ফার্নিচার মিস্ত্রি মোঃ রুবেল জানান, মেয়ের সাথে অন্য একটি ছেলের সাথে প্রেমের সর্ম্পক ছিল। আমরা সেখানে রাজি ছিলাম না। মেয়েকে অনাত্র বিয়ে দেয়ার জন্য আমরা পারিবারিক কথা বলি। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে কথা হয়। এদিকে আমার স্ত্রী অন্য বাসায় জ্বিয়ের কাজ এবং আমি ফার্নিচার মিস্ত্রি’র কাজ করি। ঘটনার সময় বাসায় কেউ ছিলো না। কেমনে কি হল আমি জানিনা। তিনি আরও জানান, মেয়ের প্রেম গঠিত, বিষয়ে এলাকার কিছু লোকজন বিভিন্ন ধরনের মন্তব্য করায় মেয়ের আতœসম্মানে লাগে।

কাপ্তাই ৪নং ইউপি প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কাপ্তাই থানা পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত করলে আসল রহস্য বের হয়ে যাবে।