শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

কাপ্তাই জোন সদর দপ্তরে মাসিক নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রিজিওনের কাপ্তাই জোন সদর দপ্তরে মাসিক নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা করা হয়েছে। মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) সকাল ১১টায় ৩৮বীর জোন সদর দপ্তওে এ সভা অনুষ্ঠিত হয়।

জোন অধিনায়ক অধিনায়ক লেঃকর্ণেল মুহাম্মদ মশিউর রহমান, পিএসসি’র সভাপতিত্বে মাসিক সভায় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি শৃঙ্খলা, সম্প্রীতি এবং নিরাপত্তা রক্ষায় টিম হিসাবে কাজ করার আহবান জানান। এতে করে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ নিশ্চিতকল্পে করণীয়, স্থানীয় প্রতিষ্ঠান সমূহ ও তৎসংলগ্ন এলাকায় নিরাপত্তা বিঘ্ন ঘটে এরুপ ঘটনা রোধে করণীয়, আসন্ন দুর্গাপূজা চলাকালীন নিরাপত্তা সম্পর্কিত সমন্বয়, আসন্ন জাতীয় নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সমন্বয়, মব ভায়োলেন্স রোধে সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে করণীয় এবং সামরিক বিভিন্ন অভিযানে বেসামরিক প্রশাসনের সক্রিয় অবস্থানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।এবং উপস্থিতগন নিজ নিজ ক্ষেত্রে থেকে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সভায় কাপ্তাই জোনের দায়িত্বপ্রাপ্ত সামরিক কর্মকর্তাগণের পাশাপাশি উপস্থিত ছিলেন সার্কেল এসপি (কাপ্তাই), উপজেলা নির্বাহী কর্মকর্তা (রাজস্থলী ও কাপ্তাই), অধিনায়ক ২৩ ও ৩৫ আনসার ব্যাটালিয়ন, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, পুলিশ এবং স্থানীয় অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। সভায় সেনাবাহিনীর পক্ষ থেকে যেকোন পরিস্থিতিতে এলাকার সাধারণ জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের সম্মেলন নিয়মিতভাবে আয়োজন করা হবে বলে জানানো হয়।