শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

দীঘিনালায় কফি ও কাজুবাদাম চাষে কৃষকদের মাঝে দিনব্যাপি প্রশিক্ষণ

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
কৃষিই সমৃদ্ধি” ধারন করে ২০২৫-২৬ অর্থ বছরে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপি কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬সেপ্টম্বর) সকালে এ প্রশিক্ষণ র্´সুচী অনুষ্ঠিত হয়।

দীঘিনালা হর্টিকালচার সেন্টার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপি কৃষকদের মাঝে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা কৃষি দপ্তরের উপপরিচালক (অঃদাঃ) মোঃ বাছিরুল আলম।

এসময় প্রধান অতিথি বলেন, কফি ও কাজুবাদাম সম্পূর্ণ বিদেশ থেকে আমদানি করতে হয়। সরকারি ভাবে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষন দিয়ে কফি ও কাজুবাদাম চাষ করা জন্য উদ্ধুদ্ধ করছে। পাহাড়ের মাটি কফি ও কাজুবাদাম বেশ উপযোগী। প্রক্রিয়া করতেও সহজ। কফি ও কাজুবাদাম চাষ করে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব।

প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন দীঘিনালা উপজেলায় কৃষি কর্মকর্তা মো শাহাদাত হোসেন ও ওষ্কার বিশ্বাস। এতে পর্যায় ক্রমে দেড় শতাধিক কৃষককে প্রশিক্ষন দিয়ে বিনামূল্যে কফি ও কাজুবাদাম চারাসহ সার ও প্রয়োজনীয় সরঞ্জাম দেয়া হবে।