শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

বাঘাইছড়িতে ইদুর বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিয়েছে জাবারাং সমিতি

বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম ২৫ টি গ্রামে ইদুর বন্যায় জুমের ফসল নষ্ট হয়ে যাওয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত এসব গ্রামে খাদ্য সহায়তা প্রদান করছে জাবারাং সমিতি।

সাম্প্রতিক সময়ে সাজেক ইউনিয়নের ২৫ টি পাড়ায় ইঁদুর বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরী মানবিক সহায়তা খাদ্য প্যাকেজ বিতরণের ১ম ধাপে

মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) শিয়ালদাইলুই পাড়া, ৯ নং নতুন পাড়া, ৮ নং ছড়া নতুন পাড়া, ৯ নং ত্রিপুরা পাড়া থেকে মোট ৫২ পরিবারের নিকট মানবিক সহায়তা খাদ্য প্যাকেজ বিতরণ করা হয়েছে। প্যাকেজের আওতায় প্রতি পরিবার ৬০ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তৈল ও ৫০০ গ্রাম সিদোল শুটকি পেয়েছে।

আয়োজক সংস্থা জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা:র উপস্থাপনায় এবং প্রকল্প বাস্তবায়ন কমিটি’র সদস্য কার্বারী প্রতিনিধি ভুবন ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য অনিত্য ত্রিপুরা ও মন্টু কুমার ত্রিপুরা, সাজেক থানা’র উপ-পরিদর্শক মোঃ মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্ক এর অর্থায়নে কারিতাস বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি অষবৎঃ ই০-৬৭ (ঐঁসধহরঃধৎরধহ অংংরংঃধহপব ঃড় জধঃ ঋষড়ড়ফ অভভবপঃবফ চবড়ঢ়ষবং রহ জধহমধসধঃর উরংঃৎরপঃ) প্রকল্পের আওতায় এই সহায়তা প্যাকেজ বিতরণ করা হয়।

উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় মোট ৪৬৬ পরিবারকে উক্ত প্যাকেজ দুইমাসের জন্য মোট ২ বার একই প্যাকেজ বিতরণ করা হবে।