শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

লক্ষ্য অর্জনে পড়ালেখায় সঠিক দায়িত্ব পালন করতে হবে

১২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি কৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও অভিভাবক দিবস হয়েছে। সোমবার (১৫সেপ্টপম্বর) সকাল ১১টায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে ১ম ও ২য় পর্বের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে টেকনোলজি বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়।

ইনস্ট্রাক্টর মোঃ ইকবাল হায়দার এর সঞ্চালনায় এবং অধ্যক্ষ রূপক ক্লান্তি বিশ্বাস (অতিরিক্ত দায়িত্ব) বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন ক্লাস ও অভিভাবক দিবস পালন করা হয়।

অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস বলেন, কারিগরি লেখাপড়া ছাড়া অন্য কোন কিছু আমি চাই না, আমি চাই এ শিক্ষায় জিরো টলারেন্স। মোবাইল এর অপব্যবহার থেকে দূরে থাকার পরামর্শ দেন। তিনি বলেন, সকলে নিজ নিজ ধর্ম অনুয়ায়ী প্রার্থনা কর এবং লক্ষ্য অর্জনে পড়ালেখায় সঠিক দায়িত্ব পালন করতে হবে।

এছাড়া শিক্ষক ওমর ফারুক (চিপ ইনস্ট্রাক্টর, এমটি), মান বড়ুয়া (ইনস্ট্রাক্টর ইটি), অভিভাবক কায়সার মাহমুদ, এএনএম শাহরাজ ইসলাম, শিক্ষার্থী মোঃ মিনহাজ, মোঃ বেলালসহ ইনস্টিটিউটের সকল বিভাগীয় প্রধানগণ বক্তব্য রাখেন। অধ্যক্ষ জানান ইনস্টিটিউটে মোট আসন ৬০০জন এর মধ্যে ভর্তি নিশ্চিত করেছে ৫৮৪জন। এতেস্বাগত বক্তব্য রাখেন অটোমোবাইল চিপ ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার রহমত উল্যাহ।