শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রামগড়ে মারমা ঐক্য পরিষদের সপ্তম কাউন্সিল অনুষ্ঠিত

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা শাখার সপ্তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রামগড় লেক এর বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা শাখার সভাপতি সুজাই চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

প্রধান অতিথি বলেন, অনেক পিছিয়ে আছে মারমা সম্প্রদায়। তাই অধিকার আদায়ের লক্ষ্যে সবাইকে একতাবদ্ধ হয়ে নিজেদের প্রাপ্তি আদায় করে নিতে হবে। চাকরি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য থেকে প্রতিটি সেক্টরে নিজেদের অধিকার আদায়ের ক্ষেত্রে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে পিছিয়ে নয় এগিয়ে যেতে সব সময় এ সংগঠন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কাউন্সিলে আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কংজপু মারমা, সাথোয়াই প্রু চৌধুরী, রামগড় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মংসাপ্রু কার্বারী, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের রাঙ্গামাটি জেলার সভাপতি সাজাইমং মারমা, সাধারণ সম্পাদক উথইমং মারমা, সাংগঠনিক সম্পাদক আসিমং মারমা ও মহিলা ঐক্য পরিষদের রাঙ্গামাটি জেলার সভাপতি নুমাইচিং মারমা, কাউখালি উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি থুইশেলা মারমা, সাধারণ সম্পাদক উসাচিং মারমা, মহিলা ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি উক্রাচিং মারমা প্রমূখ।

কাউন্সিলে চাইলাপ্রু মারমা কে সভাপতি, অংশেপ্রু মারমা কে সাধারণ সম্পাদক ও চাইথোয়াই মারমা কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের রামগড় পৌর কমিটি ঘোষনা করা হয়। কাউন্সিলে রামগড় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ কে ফুল দিয়ে বরণ করেন রামগড় মারমা যুব ঐক্য পরিষদ।