শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৯

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলায় ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে রামগড় পাহাড় অঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের হল রুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে এ অনুষ্ঠানটির শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুৃয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাংসদ এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করেন।

উক্ত অনুষ্ঠানে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মডেল মাদ্রাসার সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম মিয়াজি, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রাশেদ, রামগড় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুজায়েত আলী, সদস্য মোঃ আব্দুল আলীম, উপজেলা ছাত্রদলের নেতাকর্মী প্রমুখ।

এসময় আয়োজকরা জানান, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য এ আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্য তাঁরা বলেন, ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন সবসময় মেধাবী কৃতি শিক্ষার্থীদের পাশে রয়েছে ভবিষ্যতে এমন শিক্ষা বান্ধব কার্যক্রমের পাশে থাকবে। অনুষ্ঠানে কৃতি ২০ শিক্ষার্থীকে প্রত্যেককে ক্রেষ্ট, ডায়েরী ও ফুল তুলে দেওয়া হয়।