শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাঙ্গামাটিতে ৩৫ কাঠুরিয়া সহ পাহাড়ের সকল গণহত্যার বিচার দাবি

১৪

॥ মোহাম্মদ আলী ॥
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় ৩৫ কাঠুরিয়া হত্যা সহ পাহাড়ের সকল গণহত্যার বিচার ও ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনের দাবি জানিয়ে শোক সভা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

মঙ্গলবার (সেপ্টেম্বর) পাকুয়াখালী ট্রাজেডি দিবস উপলক্ষে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমি হলে আয়োজিত এক শোক সভায় এই দাবি জানানো হয়েছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি কাজি জালোয়ার সভাপতিতে শোক সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান। এতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ইব্রাহিম, যুগ্ন সম্পাদক সেলিম উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ইফতেখার সওকত প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৯৬ সালে এই দিনে লংগদু উপজেলার পাকুয়াাখালী নামক গহিন স্থানে ৩৫ জন কাঠুরিয়াকে তৎকালিন শান্তিবাহিনী ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। এ হত্যাকান্ডের ২৯ বছর পার হলেও সুষ্ঠ তদন্ত ও বিচার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়ে গেছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে সকল বৈষম্য নিরসন ও এ অঞ্চলকে নিয়ে ষড়যন্ত্রকারী মহলের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেয়ার আহবান জানান।

এদিকে লংগদুতে পাকুয়াখালি গণহত্যার বিচারের দাবি করে পিসিসিপি শোকসভা করেছেন। মঙ্গলবার সকালে লংগদু উপজেলা কনফারেন্স কক্ষে এই শোকসভা সহ দোয়ামাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে। সহ-সভাপতি মোঃ আসিফ ইকবাল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, চট্টগ্রাম মহানগর সভাপতি গিয়াস উদ্দীন, পিসিসিপি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ রেজা প্রমুখ।