শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

মানিকছড়িতে নৈতিকতার আলো শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৪

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন’এর উদ্যোগে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন ও আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্যে ‘নৈতিকতার আলো’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা সদরের গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুলের হল কক্ষে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা জমির উদ্দিনের সঞ্চালনায় ও স্কুলের পরিচালক মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক মাওলানা মুহাম্মদ আম্মারুল হক।

এতে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সভাপতি মুফতি আকরাম হোসেন ও গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুলের অধ্যক্ষ মমতাজ উদ্দিন।

এতে বক্তারা বলেন, ‘নৈতিক মূল্যবোধ ও উন্নত চরিত্র মানুষের পথপ্রদর্শক এবং পরিপূর্ণ জীবনযাপনে সাহায্য করে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের প্রয়োজন। নৈতিক শিক্ষা ছাড়া একটি উন্নত দেশ ও জাতি গড়ে তোলা সম্ভব নয়, তাই সমাজে এই মূল্যবোধের চর্চা অব্যাহত রাখতে হবে’।

আলোচনা শেষে সেমিনারে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।