শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

কাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভা

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিষেবা বিষয়ক জনসচেতনতা মূলক সভা হয়েছে। শনিবার (৬সেপ্টম্বর) সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ কাপ্তাই থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মিলনায়তনে পার্বত্য চট্টগ্রামের নারী ও মেয়ে শিশুদের অন্তর্ভূক্তিমূলক শিক্ষার মাধ্যমে ক্ষমতায়ন ইআরডি’র সিএইচটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি’র প্রকল্পের আওতায় এটি অনুষ্ঠিত হয়।

কাপ্তাই থানার সেকেন্ড অফিসার সাইমুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু (ওসি)। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নেলী রুদ্র। এসময় প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম।

বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের সিসিএইচপি’র প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, উপজেলা পরিষদেও সাবেক ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, উপজেলা মহিলা আনসার কোম্পানি কমান্ডার মুন্নি আকতার, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জাকির হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।

বক্তরা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধসহ নারী শিক্ষক, বাল্যবিবাহ ও যৌতুক নিরসন এবং সমাজে নারীর অন্তর্ভুক্তির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় কাপ্তাইয়ের বিভিন্ন সমাজ কর্মী, গণমাধ্যমকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।