শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

রাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন

১২

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা গাউসিয়া কমিটি ও এলাকার ধর্মপ্রান মুসলিম সমাজের উদ্যােগে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাউসিয়া কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা বাজার ও সেনা ক্যাম্পের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা কলেমার দাওয়াত ও জাতীয় পতাকা প্রদর্শনের পাশাপাশি রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, গাইন্দ্যা ইউপি সদস্য নুরুল আলম, গাউছিয়া কমিটির সভাপতি ফজল কাদের, রাজস্থলী হাসপাতাল জামে মসজিদের ঈমাম ও গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহেদুল আলম, হাজী পাড়া জামে মসজিদের ঈমাম মৌলনা মোস্তফা , সাংগঠনিক সম্পাদক,কুসুম, ও শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রা শেষে রাজস্থলীর ঐতিহ্যবাহী রাজস্থলী বাজার প্রাঙ্গণে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী নিয়ে আলোচনা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ব শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।