শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন দীঘিনালায়

১৪

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। বুধবার (৩সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ বেদারুল ইসলাম ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সভার সভাপতিত্ব করেন মোঃ শফিকুল ইসলাম।

এতে বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে আসছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সকলে মিলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়াও প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।

এর আগে উপজেলা বিএনপির আয়োজনে অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিতিতে প্রথমে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দীঘিনালা কলেজ গেইট মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়।